টুইটার সবচেয়ে বহুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি, যেখানে ব্যবহারকারীরা যেকোনো মুহূর্তে বিশ্বে কী ঘটছে তা দেখতে পারেন। ইঞ্জিনিয়ারিং দলটি তাদের ডিজাইন সিস্টেমকে আধুনিক করার জন্য জেটপ্যাক কম্পোজ ব্যবহার শুরু করেছে।
তারা যা করেছিল
যেহেতু টুইটার অ্যাপের UI কম্পোনেন্ট এবং থিমিং সিস্টেমটি প্রায় ১০ বছর আগে তৈরি করা হয়েছিল এবং এটি এমন সব লিগ্যাসি কম্পোনেন্ট দিয়ে গঠিত ছিল যেগুলোর রক্ষণাবেক্ষণে প্রচুর পরিশ্রমের প্রয়োজন হতো, তাই ইঞ্জিনিয়ারিং টিম একটি নতুন, স্কেলেবল ডিজাইন সিস্টেম তৈরি করতে চেয়েছিল; যার UI কম্পোনেন্টগুলো হবে স্টেটলেস, ব্যবহার ও রক্ষণাবেক্ষণে সহজ এবং যা ইমপ্লিমেন্ট, এক্সটেন্ড ও কাস্টমাইজ করার ক্ষেত্রে স্বজ্ঞাত। এই কারণে তারা Compose ব্যবহার করার সিদ্ধান্ত নেয়।
দলটি তাদের অভ্যন্তরীণ ডিজাইন সিস্টেমের মাধ্যমে এবং তাদের পুরোনো সেটআপের ওপর নির্ভরশীল নয় এমন নতুন স্ক্রিনগুলোতে কম্পোজ চালু করার মাধ্যমে এক এক করে উপাদান প্রতিস্থাপন শুরু করেছে।
ফলাফল
ডেভেলপারদের কাজের গতি, সন্তুষ্টি এবং UI কোড/কম্পোনেন্টের রক্ষণাবেক্ষণযোগ্যতা উন্নত করার লক্ষ্যে কম্পোজ একটি জোরালো সমাধান দিয়েছে। কম্পোজ ব্যবহার শুরু করার পর টুইটারের ইঞ্জিনিয়াররা বলেন যে , “এক কথায়: অবিশ্বাস্য। অভ্যন্তরীণভাবে আমরা এটিকে অ্যান্ড্রয়েড UI ২.০ বলি, এবং এটি আমাদের পুরোনো ভিউ সিস্টেমে ফিরে যাওয়াকে খুব কঠিন করে তুলেছে। এটি আমাদের সেইসব জিনিসের দক্ষতা এবং গতি বাড়িয়ে দিয়েছে যা আমরা বিশেষভাবে কম্পোজে তৈরি করেছি।”
তারা উন্নয়ন এবং পরীক্ষণের গতিতে উন্নতি লক্ষ্য করেছেন: “আমরা Compose-এ যা কিছু ব্যবহার শুরু করেছি , সেগুলোর ডিজাইন পরিবর্তনের গতি আগের চেয়ে অনেক দ্রুত হয়েছে । এছাড়াও, আমরা আমাদের পণ্যের পরিবর্তনে ব্যাপকভাবে পরীক্ষা-নিরীক্ষা করি, এবং Compose ও Kotlin-এ লেখা হলে এই কাজটি আরও ভালোভাবে ও দ্রুত করা যায়।”
তাদের লেখা কোড শুধু অধিক স্বজ্ঞাতই নয়, বরং তা লিখতে আরও দ্রুত এবং পড়তেও সহজ: “এছাড়াও, আমাদের থিমিং লেয়ারটি অনেক বেশি স্বজ্ঞাত ও পাঠযোগ্য এবং আমরা একটিমাত্র কোটলিন ফাইলের মধ্যেই সেই কাজটি সম্পন্ন করতে পেরেছি, যা অন্যথায় একাধিক স্তরের থিম ওভারলের মাধ্যমে অ্যাট্রিবিউটের সংজ্ঞা ও নির্ধারণের জন্য দায়ী একাধিক XML ফাইল জুড়ে বিস্তৃত ছিল। Compose-এর প্রেক্ষাপটে আমাদের সম্পূর্ণ থিমিং কাঠামোটি পুনরায় বাস্তবায়ন করতে মাত্র কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সময় লেগেছে, এবং এটি ইতোমধ্যেই আমাদের পুরোনো থিম সিস্টেমের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও স্বজ্ঞাত বলে প্রমাণিত হয়েছে।”
শুরু করুন
Compose সম্পর্কে আরও জানুন।